ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠকে ইসি

  • 12 Oct, 2026, 12:35 PM
ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠকে ইসি
ad

ইউনিয়ন পরিষদ নির্বাচনের (ইউপি) সময়সূচি নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার বেলা ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়েছে।

বৈঠকে অন্য চারজন নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

ইসির কর্মকর্তারা জানান, সভার আলোচ্যসূচিতে রয়েছে- স্থানীয় সরকার পরিষদের নির্বাচনসমূহের বিষয়ে আলোচনা, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নির্ধারণ। পার্সোনালাইজেশন সেন্টারে অবস্থিত মেশিনসমূহের অবস্থা, রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ, নতুন চুক্তি সম্পাদন ইত্যাদি বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও সিদ্ধান্ত প্রদান। জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন এবং বিবিধ।

এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সোমবার কমিশন সভায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে।


Comment
গোপালগঞ্জে বুধবার পালিত হচ্ছে বিশ্ব মান দিবস

গোপালগঞ্জে বুধবার পালিত হচ্ছে বিশ্ব মান দিবস