জাতীয় নাগরিক পার্টির নারী সংগঠন জাতীয় নারীশক্তির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২৫ অক্টোবর রোববার দলটির দাপ্তরিক ফেসবুক পেজে এই কমিটির কথা জানানো হয়। বিদ্যমান কমিটি বাতিল করে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে ডা. মাহমুদা আলম মিতুকে মনোনীত করা হয়েছে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন নুসরাত তাবাসসুম এমপি। মূখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন অ্যাড. মনজিলা ঝুমা।
এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই অনুমোদন দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানানো হয়েছে, এটি আংশিক আহ্বায়ক কমিটি। পূর্ণাঙ্গ কমিটি পরে ঘোষণা করা হবে। বর্তমানে তিন সদস্যের নেতৃত্বে সংগঠনের কার্যক্রম চলবে।
নতুন নেতৃত্বের মাধ্যমে নারীশক্তির সাংগঠনিক কার্যক্রম জোরদারের পরিকল্পনার কথা জানানো হয়েছে। কমিটি ঘোষণার পর সংশ্লিষ্টরা সাংগঠনিক কাজ এগিয়ে নেবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
