হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় তিন ট্যাংকারে বিস্ফোরণ, দাবি আইআরজিসির

  • আন্তর্জাতিক ডেস্ক :
  • 30 Oct, 2026, 02:39 AM
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় তিন ট্যাংকারে বিস্ফোরণ, দাবি আইআরজিসির
ad
গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালিতে অন্তত তিনটি ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রণালির দক্ষিণাঞ্চলে অননুমোদিত রুট ব্যবহার করে চলাচলের সময় সামুদ্রিক মাইনের আঘাতে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। খবরটি দিয়েছে আরব নিউজ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, ট্যাংকারগুলো রাডার ও নেভিগেশন সিস্টেম বন্ধ রেখে চলছিল এবং সতর্কবার্তা উপেক্ষা করেছিল। তাদের ভাষ্য অনুযায়ী, পরে প্রণালির দক্ষিণ উপকূলে নৌযানগুলোকে পরিত্যক্ত অবস্থায় দেখা গেছে।

একই দিনে ব্রিটিশ সামুদ্রিক সংস্থা ইউকেএমটিও হরমুজ প্রণালিতে একটি জাহাজে আগুন লাগার তথ্য জানায়। সংস্থাটি জানিয়েছে, অন্য একটি জাহাজের ক্যাপ্টেনের কাছ থেকে এই প্রতিবেদন পাওয়া গেছে। ওমানের খাসাব থেকে ৯ নটিক্যাল মাইল উত্তরে জাহাজটি জ্বলতে দেখা যায় বলে ওই রিপোর্টে উল্লেখ করা হয়। তবে অগ্নিকাণ্ডের কারণ বা হতাহত নিয়ে বিস্তারিত কিছু জানায়নি ইউকেএমটিও।

হরমুজ প্রণালি বিশ্বব্যাপী জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিচিত। গত ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই জলপথের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে আসছে ইরান। ইরানের অভিযোগ, অনুমোদন ছাড়া প্রণালি পার হওয়ার চেষ্টা করা জাহাজগুলোর ওপর নানা মাধ্যমে হামলা চালিয়েছে আইআরজিসি।

Comment
সর্বশেষ সংবাদ
মেঘনার বুকে গানে-আড্ডায় সাংস্কৃতিক জোটের আনন্দময় নৌভ্রমণ

মেঘনার বুকে গানে-আড্ডায় সাংস্কৃতিক জোটের আনন্দময় নৌভ্রমণ