পরিবেশ রক্ষায় তালের চারা রোপণের আহ্বান এমপি হেলালের

  • রাসেল আহমেদ, খুলনা:
  • 30 Oct, 2026, 08:59 AM
পরিবেশ রক্ষায় তালের চারা রোপণের আহ্বান এমপি হেলালের
ad
পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমাতে বেশি করে তালের চারা রোপণের আহ্বান জানিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় খুলনার তেরখাদা উপজেলার গাউচভেড়ী ও হাড়িখালিতে আরটিভির উদ্যোগে তালের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এমপি আজিজুল বারী হেলাল বলেন, নির্বিচারে গাছ কাটা এবং সবুজের পরিমাণ কমে যাওয়ায় পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণও জরুরি। তালের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করা সম্ভব হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, হেড অব নিউজ ইলিয়াস হোসেন, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মো. শফিকুল ইসলাম হাওলাদার, বিভাগীয় বন কর্মকর্তা এজিএম হাসানুর রহমান, তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলা এবং তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ আলী বিশ্বাস।

এ সময় জেলা বিএনপির নেতা খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, বিএনপি নেতা রবিউল হোসেন, সরদার আব্দুল মান্নান, ইকরাম হোসেন জমাদ্দার, জাবের হোসেন মল্লিক, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক, মোল্লা হুমায়ূন কবির, মো. বিল্লাল হোসেন, মিল্টন হোসেন মুন্সী, আবুল হোসেন বাবু, শেখ আজিজুর রহমান আজিবার, এস কে নাসির আহমেদ, শেখ ইউসুফ আলী, মোবাশ্বের আলম, এস এম ইমদাদুল হক, খান গিয়াস উদ্দিন ও ফেরদাউস মোল্লা উপস্থিত ছিলেন।

এ ছাড়া যুবদল নেতা গোলাম মোস্তফা ভুট্টো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহাগ মুন্সী, সদস্যসচিব শামীম আহমেদ রমিজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ টগর, সাবেক ছাত্রদল নেতা চৌধুরী আছাবুর রহমান, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রাজু চৌধুরী ও সদস্যসচিব সাবু মোল্লাসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। স্থানীয় মসজিদের ইমাম, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তালের চারা রোপণের এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে গাছ লাগানো এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়বে বলে তাঁরা আশা করছেন।

আইনশৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে আলোচনা

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে এমপি আজিজুল বারী হেলাল তেরখাদা উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং সরকারি দপ্তরগুলোর কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভায় সংশ্লিষ্ট কমিটির সদস্য ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময়

দিনের শেষ কর্মসূচিতে উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। এ সময় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, দলের সাংগঠনিক কার্যক্রম এবং উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

Comment
সর্বশেষ সংবাদ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে ফের অভিযোগ সায়মা ওয়াজেদের

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে ফের অভিযোগ সায়মা ওয়াজেদের