তৃণমূল শক্তিশালী করতে শরীয়তপুরে যুবদলের বর্ধিত সভা

  • মানিটাইমস প্রতিবেদক:
  • 25 Oct, 2026, 09:09 PM
তৃণমূল শক্তিশালী করতে শরীয়তপুরে যুবদলের বর্ধিত সভা
ad

সাংগঠনিক ভিত্তি মজবুত করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রমে গতি আনা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার প্রত্যয়ে শরীয়তপুর সদর উপজেলা ও পৌরসভা যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে শরীয়তপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শরীয়তপুর জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী আয়োজিত সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ। সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবির, সহসভাপতি লিয়াকত হোসেন খান এবং সাংগঠনিক সম্পাদক আতিক মোল্লা।

সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন পৌরসভা যুবদলের সভাপতি কামাল ঢালী, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বেপারী, সদর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমান খান এবং সাংগঠনিক সম্পাদক রোকন সরদার।

এ ছাড়া পৌরসভা যুবদলের সহসভাপতি নুর মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন ও সাংগঠনিক সম্পাদক টিটু চোকদার সভায় উপস্থিত ছিলেন।

সভায় যুবদলের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে পারস্পরিক সমন্বয় বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।


Comment
22 NCP leaders named in Chatra Dal case1

22 NCP leaders named in Chatra Dal case1