ঢাকা ওয়াইএমসিএ-র নবনির্বাচিত পরিচালকমন্ডলীকে সহযোগিতার আশ্বাস ঢাকার মহামাণ‍্য আর্চবিশপের

  • ডিসিভি রিপোর্ট
  • 24 Aug, 2026, 04:53 AM
ঢাকা ওয়াইএমসিএ-র নবনির্বাচিত পরিচালকমন্ডলীকে  সহযোগিতার আশ্বাস ঢাকার মহামাণ‍্য আর্চবিশপের ছবি: ডিসিভি
ad

সম্প্রতি ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি. ক্রুজ ওএমআই এবং ঢাকা ওয়াইএমসিএ-এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের মধ্যে রমনা ক্যাথেড্রালে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অত্যন্ত মর্যাদাপূর্ণ, আন্তরিক, আনন্দময় পরিবেশে আর্চবিশপ বাংলাদেশে ঢাকা ওয়াইএমসিএ-এর দীর্ঘ ৬০ বছরের কষ্টার্জিত গৌরব, সুনাম ও ভাবমূর্তি অর্জনের প্রশংসা করেল ও বিভিন্ন বিষয়াদিসহ চলমান ও আগামী কর্মসূচী নিয়ে গভীর আগ্রহ ও আন্তরিকতা নিয়ে আলোচনা করেন ।বিশ্বের সর্ববৃহৎ ১২২টি দেশের বিশ্বখ্যাত আন্তর্জাতিক আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঢাকা ওয়াইএমসিএ-এর এই সুন্দর যাত্রাপথে আগামী দিনগুলোতে তার সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে, অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ও সাবেক জাতীয় সাধারণ সম্পাদক মি: ড্যানিয়েল নির্মল ডি'কস্তার নেতৃত্বে, ২ জন সহ-সভাপতি, অবৈতনিক সাধারণ সম্পাদক মি: বাদল ফ্রান্সিস কস্তা, বোর্ড সদস্য অ্যান্টনি টিতুস বারৈ, জেফরি পিউরিফিকেশন, মিসেস জয়ন্তী হালদার, মি: ডেভিড বাবলু গোমেজসহ স্বল্প সময়ের নোটিশে আগত অন্যান্যদের উপস্থিতিতে আর্চবিশপকে প্রথমে ফুলের তোঁড়া দিয়ে অভ্যর্থণা জানানো হয় এবং তাঁকে ঢাকা ওয়াইএমসিএ-এর মনোগ্রাম খচিত একটি ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতি মি: ড্যানিয়েল নির্মল ডি'কস্তা ঢাকা ওয়াইএমসিএ-এর দীর্ঘ জীবনের Y-আন্দোলনের, সোনালী অতীত, অর্জন ও বর্তমান বাস্তবতার উপর আলোকপাত করে বলেন যে, ওয়াইএমসিএ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য সেবাধর্মী একটি অর্থবহ,  অনন্য প্ল্যাটফর্ম, যা সারা বিশ্বের যুবকদের স্বেচ্ছাসেবা করে থাকে এবং নানা দুর্যোগে মানবতার জন‍্য কাজ করে। ঢাকা বিশ্ববিদ‍্যালয়ে ছাত্র থাকাকালীন টোকিও YMCA-র সাথে Exchange Program, Noway - London YMCA-র সাথে চমৎকার কাজ উল্লেখ করে প্রেসিডেন্টের সাম্প্রতিক লন্ডন সিটি ও নর্থ ওয়াইএমসিএ পরিদর্শনের কথা উল্লেখ করে বলেন, এখানে স্যার জর্জ উইলিয়ামস ১৮৪৪ সালে লন্ডনে রেল স্টেশনে হতাশাচ্ছন্ন যুবকদের যুব জীবন উন্নয়নের আলোকবর্তিকা হিসেবে প্রথম ওয়াইএমসিএ প্রতিষ্ঠা করেছিলেন।

মি: ড্যানিয়েল নির্মল  এই ধরনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বিশাল পরিধিতে সমৃদ্ধ ও প্রশংসিত আন্দোলনের মহান উৎস ও উপকারিতার কথা পুনর্ব্যক্ত করেন এবং এর লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে এই আন্দোলনকে শক্তিশালী করার জন্য বাংলাদেশের প্রধান খ্রিস্টধর্মীয় নেতা মহামাণ‍্য আর্চবিশপ বিজয়ের কাছ থেকে সকল প্রতিকূলতা কাটিয়ে তাঁর মূল‍্যবাণ উপদেশ, পরামর্শ, দিকনির্দেশনা, ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

মহামাণ‍্য আর্চবিশপ অত্যন্ত ধৈর্য ও আগ্রহের সাথে ঢাকা ওয়াইএমসিএ-এর নেতৃবৃন্দের বক্তব‍্য শোনেন এবং বিশেষভাবে তাঁর সিঙ্গাপুর YMCA Guest House -র অভিজ্ঞতা তুলে ধরে বলেন বিশ্বের প্রায় সকল প্রধান শহরে অবস্থিত আন্তর্জাতিক গেস্ট হাউসগুলোর ভূয়শী প্রশংসা করেন এ প্রকল্প বিশ্বজুড়ে সুপরিচিত ও সুপ্রতিষ্ঠিত যা ওয়াইএমসিএ আন্দোলনের অন্যতম সফল ও প্রশংসনীয় প্রকল্প। তিনি ঢাকা ওয়াইএমসিএ-এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদ, সদস‍্যবৃন্দসহ সংশ্লিষ্ট ব‍্যক্তি, প্রতিষ্ঠান এবং এই অসাধারণ সর্বজনীন মঞ্চে অবস্থানরত সকলের সফল অগ্রযাত্রার সহযোগিতার আশ্বাস দেন এবং  শুভ সুন্দর ও উজ্জ্বল আগামীদিনের জন‍্য আশীর্বাদ দান করেন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন।


Comment
মাদকের অভিযোগে দুই মাসে ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি

মাদকের অভিযোগে দুই মাসে ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি