এমপি নুসরাতের বাড়িতে আগুন: ছাত্রলীগ-যুবলীগ নেতাসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা

  • নিজস্ব প্রতিবেদক
  • 13 Nov, 2026, 11:42 AM
এমপি নুসরাতের বাড়িতে আগুন: ছাত্রলীগ-যুবলীগ নেতাসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা
ad
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরস্থ পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় দায়ের করা এই মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আট নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারভুক্ত আসামিরা হলেন—কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পণ, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. হৃদয়।

পাশাপাশি কুষ্টিয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সাইফুল ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামকেও মামলায় অভিযুক্ত করা হয়েছে।

এর আগে বুধবার রাতে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক নিবাসে আগুন লাগার ঘটনা ঘটে।

মামলার অভিযোগে সংসদ সদস্য দাবি করেন, পরিবারের সদস্য ও বাড়িতে বসবাসরতদের পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। এই অগ্নিকাণ্ডে আনুমানিক ৪০ লাখ টাকার সম্পদ বিনষ্ট হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

Comment
সর্বশেষ সংবাদ
22 NCP leaders named in Chatra Dal case2

22 NCP leaders named in Chatra Dal case2