পদ্মায় ধরা পড়ল ২৩ কেজির কাতল, বিক্রি হলো সাড়ে ৫৭ হাজারে

  • নিজস্ব প্রতিবেদক
  • 12 Nov, 2026, 12:24 PM
পদ্মায় ধরা পড়ল ২৩ কেজির কাতল, বিক্রি হলো সাড়ে ৫৭ হাজারে
ad
রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ। উন্মুক্ত নিলামে কেনার পর মাছটি ঢাকার গুলশানের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে দৌলতদিয়া এলাকার পদ্মায় লুৎফর নামের এক জেলের চাপ জালে মাছটি ধরা পড়ে। পরে সকালে দৌলতদিয়া মাছবাজারের রেজাউল মন্ডলের আড়তে উন্মুক্ত নিলামে তোলা হলে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, নিলামের পর দেশের বিভিন্ন স্থানে মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে ঢাকার গুলশান এলাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৫৭ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করা হয়। পরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাছটি ঢাকায় ডেলিভারি দেওয়া হয়েছে।

পদ্মার মাছের চাহিদার কথা উল্লেখ করে তিনি জানান, নদীর মাছ সুস্বাদু হওয়ায় এর ক্রেতা ও চাহিদা সবসময় বেশি থাকে এবং দ্রুতই বিক্রি হয়ে যায়।

Comment
সর্বশেষ সংবাদ
তারেক রহমানের খুলনা সফর সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার

তারেক রহমানের খুলনা সফর সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার