তেরখাদায় নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার, কারাগারে

  • নিজস্ব প্রতিবেদক, খুলনা:
  • 29 Oct, 2026, 07:09 AM
তেরখাদায় নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার, কারাগারে
ad




খুলনার তেরখাদায় নাশকতার মামলায় উপজেলা যুবলীগের সদস্য এফ এম শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর বুধবার (২৮ অক্টোবর) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এফ এম শরিফুল ইসলাম তেরখাদা গ্রামের হানিফ ফকিরের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সদস্য হিসেবে পরিচিত।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আলী বিশ্বাস গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তেরখাদা থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় শরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Comment
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুর

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুর