স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়ার ঘোষণা গণঅধিকার পরিষদের

  • ডেস্ক রিপোর্ট:
  • 07 Nov, 2026, 08:54 AM
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়ার ঘোষণা গণঅধিকার পরিষদের
ad
আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। দলটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন সভাপতি নুরুল হক নুর। একই সঙ্গে তিনি দলটির ১২ নেতাকর্মীর শহীদ হওয়ার বিষয়টি তুলে ধরেন।

শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নাইটিঙ্গেল মোড়, ফকিরাপুল পানির ট্যাংকি মোড়, দৈনিক বাংলা মোড় ও গুলিস্তান জিরো পয়েন্ট ঘুরে বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে নুরুল হক নুর বলেন, ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠিত হলেও দলটির রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারের সংগ্রামে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি আরও বলেন, মোদিবিরোধী আন্দোলন থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত দলের ১২ নেতাকর্মী শহীদ হয়েছেন। তাঁদের রক্ত ও ত্যাগের ইতিহাস কোনো রাজনৈতিক সমীকরণের মাধ্যমে অস্বীকার করা যাবে না।

জাতীয় নাগরিক পার্টির উদ্দেশে নুরুল হক নুর জামায়াতে ইসলামীর প্রভাববলয় থেকে বেরিয়ে প্রগতিশীল ও গণতান্ত্রিক রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানান। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সংকুচিত করার চেষ্টা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। এ সময় তিনি বিএনপিকে জোটসঙ্গী হিসেবে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের যথাযথ সম্মান ও মূল্যায়ন করার আহ্বান জানান।

Comment
সর্বশেষ সংবাদ
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বি

সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বি