৪ দিনের জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

  • মানিটাইমস প্রতিবেদক:
  • 30 Oct, 2026, 05:51 PM
৪ দিনের জাপান সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ad
জাপানে চার দিনের কূটনৈতিক সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাত পৌনে ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাঁকে বহনকারী বিমান। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান মন্ত্রিসভার সদস্য ও দলীয় জ্যেষ্ঠ নেতারা।

সফরকালে বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, নিরাপত্তা ও প্রযুক্তিগত সহায়তা জোরদার করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। কৃষি, প্রযুক্তি, পরিবেশ ও জলবায়ুসহ বিভিন্ন খাতে প্রায় ৩০ কোটি ডলারের চুক্তি ও প্রতিশ্রুতির কথা জানানো হয়েছে।

সফরকে ঐতিহাসিক অর্জন হিসেবে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। কৃষি, প্রযুক্তি, অর্থনীতি ও ভূরাজনীতিতে এই সফরকে গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে লুটপাটের অর্থনীতি থেকে বেরিয়ে আসবে দেশ। লুটপাট ও পাচারের কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে এ সফর ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

দেশে ফেরার পথে বিমানে সামান্য যান্ত্রিক ত্রুটি দেখা দিলেও তা বড় কোনো প্রভাব ফেলেনি বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সফরের ফলে জাপানি উদ্যোক্তাদের বিনিয়োগ বৃদ্ধি পাবে বলে আশা করছেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরা।

Comment
সর্বশেষ সংবাদ
ছেলের এইচএসসি পাস ভাইরালের পর চুয়াডাঙ্গা ছাত্রদল কমিটি বিলু

ছেলের এইচএসসি পাস ভাইরালের পর চুয়াডাঙ্গা ছাত্রদল কমিটি বিলু