প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর, ২০২৬ || প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬
খুলনার মহিলা কলেজের নতুন সভাপতি সাংবাদিক শাওন

খুলনার সবুরণনেছা মহিলা কলেজের গভর্নিং বডির নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক আমার দেশ-এর খুলনা ব্যুরোপ্রধান সাংবাদিক এহতেশামুল হক শাওন। তাঁর মনোনয়ন অনুমোদন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে কলেজটির গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য পদে মনজুর কাদেরের পরিবর্তে মো. নাজমুস সাকিবকে মনোনীত করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সংবিধি অনুযায়ী এ পরিবর্তন আনা হয়েছে। গভর্নিং বডির অবশিষ্ট মেয়াদ আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।
তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যেকোনো সময় এ মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।
Copyright © 2026 Daily Money Times. All Rights Reserved.