আগামী ১ নভেম্বর আবেদন পোর্টাল চালু হবে এবং নিবন্ধন অন্তত ৩০ দিন খোলা থাকবে। ৩ ডিসেম্বরের মধ্যে নির্বাচিতদের নোটিশ দেওয়ার সময়সীমা ধার্য হয়েছে। মার্কিন সাময়িকী ফোর্বস এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। ২৯ অক্টোবরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির পর এ বিষয়ে স্পষ্ট ধারণা মিলবে বলে ধারণা করা হচ্ছে।
২০১২ সাল থেকে বাংলাদেশিরা এই লটারিতে অংশ নিতে পারছে না। ২০০৭ থেকে ২০১২ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে ৫০ হাজারের বেশি বাংলাদেশি অভিবাসী যাওয়ায় দেশটি অযোগ্য বিবেচিত হয়। যে দেশগুলো থেকে অভিবাসীর সংখ্যা তুলনামূলক কম, তাদের নাগরিকদের সুযোগ বাড়াতেই এই কর্মসূচি চালু করা হয়েছিল।
আবেদনকারীদের যোগ্যতার শর্ত, সঠিক ওয়েবসাইটের ঠিকানা ও আবেদনপদ্ধতি সম্পর্কে পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্বাচিত করার নিশ্চয়তা বা অর্থের বিনিময়ে গ্রিন কার্ড দেওয়ার প্রলোভন দেখানো প্রতারকদের ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে।
ডিভি লটারির আবেদন সম্পূর্ণ বিনামূল্যে যুক্তরাষ্ট্র সরকারের নির্ধারিত অফিসিয়াল পোর্টালের মাধ্যমে করতে হয়। আবেদনের আগে সরকারি নির্দেশনা যাচাই করার কথা বলা হয়েছে।
