জয়পুরহাটে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের মানববন্ধন ও কর্মকর্তা ও কর্মচারীদের কলম বিরতি

  • 08 Jun, 2026, 04:18 PM
জয়পুরহাটে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের মানববন্ধন ও কর্মকর্তা ও কর্মচারীদের কলম বিরতি
ad
মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: 

ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যানের অপসারন, আমানতের সুরক্ষা প্রদান, গ্রাহকদের স্বার্থরক্ষা, লুটেরা এস. আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর পুলিশি আমলার প্রতিবাদে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি ২ ঘণ্টার কলম বিরতির আহবানে জয়পুরহাটে ইসলামী ব্যাংক পিএলসি’র সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ব্যাংকের সামনে সদর রাস্তায় সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের জয়পুরহাট কমিটির সভাপতি হেলাল উদ্দিন, বিশিষ্ট ব্যাংক গ্রাহক মাও: সাইদুর রহমান, জালাল উদ্দীন, অধ্যাপক নজরুল ইসলাম, হারুনর রশীদ, মাও: জাহাঙ্গীর মন্ডল, ইব্রাহীম মন্ডল, আব্দুল আজিজ, বায়েজিদ হোসেন সহ অন্যারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন,  বাংলাদেশ ব্যাংক থেকে প্রজ্ঞাপন জারি করে সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলম চেয়ারম্যানকে নিয়োগ বাতিল করে পূর্বের ব্যবস্থাপনা পুনর্বহাল এবং ব্যাংকের প্রকৃত মালিকদের নিয়ে নতুন করে পরিচালনা পর্ষদ গঠনের দাবি  জানান। 

মানববন্ধনে ইসলামী ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

Comment
তাহসিফ সাউরির মৃত্যু রহস্য: দ্বীপের জবানবন্দি, উদ্ধার হল মোট

তাহসিফ সাউরির মৃত্যু রহস্য: দ্বীপের জবানবন্দি, উদ্ধার হল মোট