ছেলের এইচএসসি পাস ভাইরালের পর চুয়াডাঙ্গা ছাত্রদল কমিটি বিলুপ্ত

  • চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • 02 Nov, 2026, 10:30 PM
ছেলের এইচএসসি পাস ভাইরালের পর চুয়াডাঙ্গা ছাত্রদল কমিটি বিলুপ্ত
ad



চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি শাহজাহান খানের ছেলের এইচএসসি পাসের খবর ফেসবুকে ছড়িয়ে পড়ার পর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে মেহেরপুর জেলা শাখার কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে কমিটি দুটি মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে এবং শিগগিরই নতুন কমিটি ঘোষণার কথা বলা হয়েছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

২০১৮ সালে শাহজাহান খানকে সভাপতি ও মোমিনুর রহমান মোমিন মালিতাকে সাধারণ সম্পাদক করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছিল। এরপর জেলা ছাত্রদলের আর কোনো কমিটি গঠন করা হয়নি।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে উত্তীর্ণ হন জোনায়েব ইসলাম মাহি। ছেলের সাফল্যে আনন্দিত হয়ে শাহজাহান খান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ছবিসহ একটি পোস্ট শেয়ার করেন এবং ক্যাপশনে ছেলের জন্য দোয়া ও শুভ কামনা জানান।

Comment
সর্বশেষ সংবাদ
কক্সবাজারে সাগরে ভেসে যাওয়া আরও একজনের লাশ উদ্ধার, মৃতের সং

কক্সবাজারে সাগরে ভেসে যাওয়া আরও একজনের লাশ উদ্ধার, মৃতের সং