ফরিদপুরে প্রাইভেটকারের ওপর বালুবোঝাই ট্রাক উল্টে মা ও ছেলের মৃত্যু, আহত ৩

  • ফরিদপুর প্রতিনিধি:
  • 23 Oct, 2026, 08:29 PM
ফরিদপুরে প্রাইভেটকারের ওপর বালুবোঝাই ট্রাক উল্টে মা ও ছেলের মৃত্যু, আহত ৩
ad
ফরিদপুরের কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কে বালুবোঝাই ট্রাক প্রাইভেটকারের ওপর উল্টে পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মহাসড়কের তেঁতুলতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পলাশ মিয়ার স্ত্রী সুমি বেগম (৩২) এবং তাঁর সাত বছর বয়সী ছেলে শাওন। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সুমির পরিবার মাগুরার মোহাম্মদপুরে তাঁর বাবার বাড়ি থেকে প্রাইভেটকারে ঢাকার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে প্রাইভেটকারের ওপর পড়ে। এতে গাড়িটি চাপা পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমি ও তাঁর ছেলের মৃত্যু হয়। আহত তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীবাস বাড়ৈ জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রাইভেটকারের পাশাপাশি একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বালুর নিচে প্রাইভেটকারের ভেতরে একজন আটকা পড়েছিলেন, প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আতিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comment
সর্বশেষ সংবাদ
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য অনুচিত: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য অনুচিত: স্বরাষ্ট্রমন্ত্রী