জয়পুরহাট রওজাতুল কুরআন মাদ্রাসার সরকারী বৃত্তিপ্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • জয়পুরহাট প্রতিনিধি
  • 26 Jul, 2026, 04:17 PM
জয়পুরহাট রওজাতুল কুরআন মাদ্রাসার সরকারী বৃত্তিপ্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছবি: ডিসিভি
ad

জয়পুরহাট রওজাতুল কুরআন মাদ্রাসার সরকারী বৃত্তিপ্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, ১ম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে|

রবিবার সকাল ১০ টায় মাদ্রাসার মাঠে মাদ্রাসার চেয়ারম্যান ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী প্রভাষক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ|

বিশেষ অতিথি’র বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও মাদ্রাসার ভাইস-চেয়ারম্যান হাসিবুল আলম লিটন, বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের নাক-কান-গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন সহযোগী অধ্যাপক ডা: মাহফুজুল হক মামুন, হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার আরবি প্রষাভক মুফতি মাও: সাইদুর রহমান, এবি পার্টির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মাশরেকুল আলম|

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অভিভাবক মুরসালিন,  মাদ্রাসার উপাধ্যক্ষ নূর মাহমুদ, সিনিয়র শিক্ষক জয়নুল আবেদীন, মুক্তারুল ইসলাম, আব্দুর রহমান মাসুম প্রমুখ|

প্রধান অতিথি বলেন, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আধুনিক এবং যুগপযোগী করে তুলতে হবে এবং মাদ্রাসা শিক্ষার্থীদেরকেই  একটি আধুনিক সুন্দর সুখী সমাজ গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে| জয়পুরহাট রওজাতুল কুরআন মাদ্রাসা ইসলাম ও আধুনিক শিক্ষার সময়ে পাঠদান কার্যক্রম এগিয়ে যাচ্ছে| তিনি এ প্রতিষ্ঠানের সফলতার কথা তুলে ধরে বলেন, ইসলামী শিক্ষা সম্প্রসারণে বেসরকারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে| এ জন্য উপস্থিত অভিভাবক সহ সংশ্লিষ্টদেরকে ইসলামী আধুনিক ও নৈতিক শিক্ষায় সন্তানদেরকে উৎসাহিত করার আহবান জানান|

অনুষ্ঠান শেষে ২০২৫ সালে ৫ম ও ৮ম শ্রেণির ৩৩ জন সরকারী বৃত্তিপ্রাপ্ত এবং ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ|


Comment
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের তরুণদের নিয়ে নেহা বোরার বক্তব্যে উত্তপ্ত ভারতের র

বাংলাদেশের তরুণদের নিয়ে নেহা বোরার বক্তব্যে উত্তপ্ত ভারতের র