নারীর উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মহিলা জামায়াত কাজ করছে।

  • জয়পুরহাট প্রতিনিধি
  • 18 Jul, 2026, 02:58 PM
নারীর উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠার  লক্ষ্যে  মহিলা জামায়াত  কাজ করছে। ছবি: ডিসিভি
ad
মহিলা আসন ৪০ এর জামায়াতের মহিলা এমপি নাজমুন নাহার নিলু বলেছেন, নারীর উন্নয়ন, অধিকার এবং পিছিয়ে পড়া নারীর সমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ নারীদের নিয়ে  কাজ করে যাচ্ছে। একটি সুন্দর সুখী কল্যাণমূলক রাষ্ট্র গঠনে নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।  

গতকাল জেলা জামায়াতের মহিলা বিভাগের  উপজেলার কর্ম পরিষদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির  বক্তব্যে তিনি এসব কথা বলে।

জেলা মহিলা বিভাগের সেক্রেটারি শামীমা সাঈদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, মহিলা আসন ৪২ এর সংসদ সদস্য ও মহিলা বিভাগের বগুড়া অঞ্চলের পরিচালক সাজেদা সামাদ, জয়পুর এক আসনের সংসদ সদস্য ও জেলা জামাতের আমির ফজলুর রহমান সাইদ, জেলা জামায়াতের মহিলা বিভাগের  সহকারী সেক্রেটারি মরিয়ম আক্তার ও জেলা ওলামা বিভাগের সভাপতি  মাওলানা মাহমুদুল হাসান। 

বিশেষ অতিথির বক্তব্যে মহিলা আসন ৪২ এর সংসদ সদস্য ও মহিলা বিভাগের বগুড়া অঞ্চলের পরিচালক সাজেদা সামাদ বলেছেন, নারী সমাজকে সচেতন করতে নারীদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় নারীদের মাঝে ঘরে ঘরে ইসলামের  দাওয়াত পৌঁছাতে হবে । 

Comment
সর্বশেষ সংবাদ
বেতন আন্দোলনে সংঘর্ষের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিজিবি মোতা

বেতন আন্দোলনে সংঘর্ষের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিজিবি মোতা