চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেফতার

  • মানিটাইমস প্রতিবেদক
  • 27 Oct, 2026, 01:17 AM
চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদপুরে বিএনপি নেতা গ্রেফতার
ad
চাঁদাবাজির একাধিক অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থেকে মাসুম খান রাজেশ নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

রবিবার (২৫ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) চাঁদাবাজদের যে তালিকা করেছে, তাতেও মাসুম খান রাজেশের নাম রয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একাধিক চাঁদাবাজির অভিযোগ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comment
সর্বশেষ সংবাদ
ডামুড্যায় সরকারি খাল ভরাট করে দখল, অভিযোগ দিয়েও মিলছে না প্র

ডামুড্যায় সরকারি খাল ভরাট করে দখল, অভিযোগ দিয়েও মিলছে না প্র