সৌদি আরবে ৭ বাংলাদেশির মৃত্যু: প্রধানমন্ত্রীর শোক প্রকাশ, সহযোগিতার আশ্বাস

  • ডেস্ক রিপোর্ট:
  • 08 Nov, 2026, 03:07 PM
সৌদি আরবে ৭ বাংলাদেশির মৃত্যু: প্রধানমন্ত্রীর শোক প্রকাশ, সহযোগিতার আশ্বাস
ad
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। একই সঙ্গে দুর্ঘটনায় আহত ছয় বাংলাদেশির দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার রয়েছে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

গত ৭ নভেম্বর সৌদি আরবে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে সাত বাংলাদেশি নিহত এবং ছয়জন আহত হন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এ তথ্য জানিয়েছেন।

রোববার দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের পূর্ণ ও দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে বাংলাদেশ সরকার।’

সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবার এবং আহত ব্যক্তিদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী।

Comment
সর্বশেষ সংবাদ
নতুন বেতনকাঠামোয় জটিলতা: আজ সবার মিলছে না বর্ধিত বেতন

নতুন বেতনকাঠামোয় জটিলতা: আজ সবার মিলছে না বর্ধিত বেতন