ঢাবি রাজু ভাস্কর্যে অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা আটক

  • মানিটাইমস প্রতিবেদক
  • 23 Oct, 2026, 02:33 PM
ঢাবি রাজু ভাস্কর্যে অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা আটক
ad
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে অনশনস্থল থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার বিকেল থেকে গেজেটবঞ্চিতরা ওই অনশনে অংশ নেন। তাদের মধ্যে ছাত্রলীগের নেতাকর্মীরাও রয়েছেন বলে তথ্য পায় কর্তৃপক্ষ। এরপর ঢাবি প্রক্টোরিয়াল টিমের উপস্থিতিতে শাহবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে অনশনরতদের মধ্য থেকে চারজনকে আটক করে।

আটকরা হলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের উপ-সাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম, একই হলের ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক পদপ্রার্থী মনিরুজ্জামান, ঢাবির অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আকরাম গাজী হৃদয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মুজিব হলের সহ-সভাপতি ফেরদৌস।

নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল উদ্দিন জানান, ঢাবি প্রক্টরিয়াল টিমের মাধ্যমে তারা সেখানে যান। আটক চারজন নিষিদ্ধ সংগঠনের পোস্টেড নেতা নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের শাহবাগ থানায় নেওয়া হয়। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিমের এক সদস্য জানিয়েছেন, ক্যাম্পাসের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধে এ ধরনের অভিযান চলবে। আটকদের শাহবাগ থানায় জিজ্ঞাসাবাদ চলছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Comment
কুর্মিটোলায় ককটেল হামলা, পুলিশ সদস্য আহত; তিনজন আটক

কুর্মিটোলায় ককটেল হামলা, পুলিশ সদস্য আহত; তিনজন আটক