নতুন বেতনকাঠামোয় জটিলতা: আজ সবার মিলছে না বর্ধিত বেতন

  • নিজস্ব প্রতিবেদক
  • 01 Nov, 2026, 09:23 PM
নতুন বেতনকাঠামোয় জটিলতা: আজ সবার মিলছে না বর্ধিত বেতন
ad
আজ রবিবার থেকে নতুন বেতনকাঠামোয় তিন মাসের বকেয়াসহ বর্ধিত বেতন পাওয়ার কথা রয়েছে সরকারি চাকরিজীবীদের। তবে গ্রেড নির্ধারণ, আইবাস++ ব্যবস্থার জটিলতা ও নানা অসংগতির কারণে বহু কর্মকর্তা-কর্মচারী নির্ধারিত সময়ে এই সুবিধা পাচ্ছেন না।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ১৪ লাখ সরকারি কর্মচারী, ৮ লাখ পেনশনভোগী এবং ৬ লাখ এমপিওভুক্ত শিক্ষকের একটি বড় অংশের বেতন নির্ধারণের কাজ এখনো শেষ হয়নি। বাড়িভাড়া ভাতা ও পদোন্নতির আর্থিক সুবিধাসহ বিভিন্ন ক্ষেত্রে জটিলতা তৈরি হওয়ায় তাদের আপাতত পুরোনো কাঠামোতেই বেতন পরিশোধ করা হবে।

নতুন কাঠামোয় গ্রেডের স্বাভাবিক ক্রম ব্যাহত হওয়ার অভিযোগ তুলেছেন কর্মচারীরা। উদাহরণস্বরূপ, ১১তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ১২তম গ্রেডের চেয়ে বেশি হওয়ার কথা থাকলেও নির্ধারণের পর উল্টো চিত্র দেখা যাচ্ছে, যা কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে।

পাশাপাশি দশম গ্রেড থেকে নবম গ্রেডে পদোন্নতি বা উচ্চতর গ্রেড পেলে মূল বেতন সামান্য বাড়লেও বাড়িভাড়া ভাতা কমে যাওয়ায় মোট আয় হ্রাসের আশঙ্কা দেখা দিয়েছে। এসব জটিলতা দ্রুত নিরসনে সংশ্লিষ্ট মহলের প্রতি আবেদন জানানো হলেও এখনো স্থায়ী সমাধান আসেনি।


Comment
সর্বশেষ সংবাদ
খুলনার মহিলা কলেজের নতুন সভাপতি সাংবাদিক শাওন

খুলনার মহিলা কলেজের নতুন সভাপতি সাংবাদিক শাওন