তিতাস গ্যাসের ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

  • মানিটাইমস প্রতিবেদক:
  • 28 Oct, 2026, 12:43 AM
তিতাস গ্যাসের ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
ad
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তিতাস গ্যাস ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ টাকা ২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৭ টাকা ৮০ পয়সা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ২ টাকা ৭০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১৮ টাকা ১৭ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩ টাকা ৯৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

Comment
সর্বশেষ সংবাদ
তৃণমূল শক্তিশালী করতে শরীয়তপুরে যুবদলের বর্ধিত সভা

তৃণমূল শক্তিশালী করতে শরীয়তপুরে যুবদলের বর্ধিত সভা